এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মাঠে থাকতে পারেননি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকলেও বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ বা আফসোস নেই তাঁর। বরং এই সময়টায় পাওয়া বিশ্রাম ও পুনর্বাসনকে (রিহ্যাব) নিজের শারীরিক ফিটনেসের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। সেখানে নিজের চোট, দলের দুর্দান্ত পারফরম্যান্স এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেন এই পেসার।
প্রথম টেস্টে খেলতে না পারাকে দুর্ভাগ্য মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন,
“না, এটাকে আনলাকি মনে করি না। যা হওয়ার, তা তো বলে-কয়ে আসে না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। ইনজুরির পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয়, শরীরের জন্য এটা ভালোই হয়েছে।”
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই টেস্টে মাঠে না থাকলেও দলের অর্জনে ভীষণ উচ্ছ্বসিত শরিফুল। কিছুটা মজার ছলে তিনি বলেন, স্কোয়াডে না থাকলেও অন্তত উদযাপনের ছবিতে তো জায়গা হয়েছে তাঁর!
পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন,
“এমন একটি ঐতিহাসিক জয়ের অংশ হতে পেরে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। অন্তত উদযাপনের ছবিতে তো আছি (হাসি)। চেষ্টা করব এই ছন্দ ধরে রাখতে। আমি সব সময়ই প্রস্তুত, দেখা যাক রিজিকে থাকলে ইনশাআল্লাহ সুযোগ আসবে।”
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকেই বরাবরের মতো এগিয়ে রাখছেন এই তরুণ পেসার। দলের পারফরম্যান্স নিয়ে শরিফুলের ভাষ্য,
“পেসাররা ভালো করলে অবশ্যই ভালো লাগে। তবে পুরো ‘টিম বাংলাদেশ’ যখন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দারুণ করে, তখন আরও বেশি ভালো লাগে। একটি দল বা ইউনিট হিসেবে খেলতে পারলেই কেবল জয় ছিনিয়ে আনা সম্ভব।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।