এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের বর্বরোচিত হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গভীর রাতে শুরু হয়ে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই ভয়াবহ তাণ্ডবে বহু ঘরবাড়ি ও ফসল পুড়িয়ে দেওয়া হয়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, প্লাতো রাজ্যের মাঙ্গু এলাকার কোমবুন জেলার ‘বিন-পের’ গ্রামে এই নৃশংস হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও রক্ষা পাওয়া বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতে যখন গ্রামবাসী ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন একদল অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। তারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের ওপর আক্রমণ করে এবং এই তাণ্ডব চলে মঙ্গলবার ভোর পর্যন্ত।
মাঙ্গু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বুলুস দাবিত জানান, মাঝরাতে মানুষ যখন গভীর ঘুমে ছিল, তখনই হামলাকারীরা এলাকায় প্রবেশ করে নিরীহ মানুষের ওপর চড়াও হয়।
হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা ম্যাথিউ জোসেফ ভয়াবহ স্মৃতির বর্ণনা দিয়ে বলেন, "ঘুমের মধ্যে হঠাৎ প্রতিবেশীদের আর্তচিৎকার শুনে আমাদের ঘুম ভাঙে। এরপর সশস্ত্র ব্যক্তিদের নিজের বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে কোনোমতে পালিয়ে জীবন রক্ষা করি।"
এদিকে হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। প্লাতো স্টেট হাউস অব অ্যাসেম্বলির মাঙ্গু সাউথ আসনের সদস্য ম্যাথিউ সিলভেস্টার কোয়ারপো জানান, হামলায় অন্তত ৩৮টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কৃষিজমি, মজুত রাখা খাদ্যশস্য এবং মূল্যবান সম্পদ ধ্বংস করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদানের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অবিলম্বে গোয়েন্দা তৎপরতা ও সেনা-পুলিশের নজরদারি জোরদারের আহ্বান জানান।
প্লাতো রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বিন-পেরসহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদারের নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে গভর্নর সাধারণ জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের প্রতিশোধমূলক সহিংসতায় না জড়ানোর অনুরোধ জানান। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে নিরাপত্তা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।