এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও কর্মীদের উদ্দেশ্যে আত্মোপলব্ধিমূলক বক্তব্য তুলে ধরেন। তিনি নেতাকর্মীদের ‘অন্ধ সমর্থক’ না হয়ে ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক রূপরেখা তৈরির আহ্বান জানান।
নেতাদের প্রতি আহ্বান
দলটির শীর্ষ নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, “আপনারা একটি বড় দল, সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম স্থগিত বা বন্ধ রয়েছে। কিন্তু ভবিষ্যতে তো আপনারা রাজনীতি করবেন। তাই ভবিষ্যতে কী ধরনের রাজনীতি করবেন, তার একটি রূপরেখা কিন্তু এখনই তৈরি হচ্ছে। আপনারা এমন কোনো রূপরেখা তৈরি করবেন না, যেটির জন্য আপনাদের ভবিষ্যতে দেশবাসীর কাছে লজ্জিত হতে হয়।”
অন্ধ সমর্থক না হওয়ার পরামর্শ
বিদেশবিভুঁইয়ে দলের সাধারণ সমর্থকদের উসকানিতে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আপনারা দলকে ভালোবাসতে পারেন, সমর্থন করতে পারেন; কিন্তু দয়া করে অন্ধ সমর্থক হবেন না। আজ যদি বিদেশের মাটিতে আপনাদের কোনো আইনি সাজা হয়, তবে ভুক্তভোগী কিন্তু আপনার পরিবারই হবে। যারা বড় বড় নেতা, তারা তো দেশে-বিদেশে আরামে ঘুরে বেড়াচ্ছেন এবং দূর থেকে অডিও বার্তা দিয়ে আপনাদের উসকে দিচ্ছেন। তাদের জীবন কিন্তু সাধারণ প্রবাসী কর্মীদের মতো কষ্টের নয়।”
তিনি আরও যোগ করেন, “প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দেশে পাঠান, যার ওপর ভিত্তি করে আমাদের অর্থনীতি চলে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এমন হিংসাত্মক কাজ আর করবেন না। আপনারা যা করেছেন তা অত্যন্ত বর্বর ও অন্যায়।”
ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্বেগ
হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, “ইতালিতে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। যারা হামলা চালিয়েছেন, তারাও আমার বাংলাদেশি ভাই। অথচ সেই ভাইয়েরাই আমার গায়ে হাত তুলেছেন, বর্বর ও জঘন্যভাবে আক্রমণ করেছেন। শুধু স্লোগান দেওয়া বা দূর থেকে কিছু ছোড়া নয়, তারা সরাসরি আমার ওপর শারীরিক হামলা করেছেন। এর ফলে বিদেশের মাটিতে আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিদেশিরা ভাববে আমরা জাতিগতভাবেই হয়তো সারাক্ষণ মারামারি করি। এ ধরনের বর্বরতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তারা আসলে এভাবে অন্যদের নয়, বিদেশের মাটিতে নিজেদের আশ্রয়কেই অনিরাপদ করে তুলছেন।”
ইতালি সরকার ও পুলিশের সহযোগিতা
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ইতালি প্রশাসন ও দূতাবাসের সহযোগিতার কথা স্মরণ করে অভিনেত্রী বাঁধন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ঘটনার পর ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক এবং বিশেষ করে ইতালির পুলিশ প্রশাসন তাকে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। এ ছাড়া সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও অত্যন্ত আন্তরিক ভূমিকা পালন করেছেন।
জুলাই ২৯, ২০২৬
ডিসেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।