এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মডেলিং ও অভিনয় জগতে নিজের অবস্থান ধীরে ধীরে শক্ত করছেন তরুণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী দীপিকা খান।
ভিন্নধর্মী লুক, সাবলীল অভিনয় এবং নাচের দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি।
দীপিকা জানান, তার অভিনয় যাত্রা শুরু হয় ফেসবুক পেইজে “অভিযান 2.0” প্রজেক্টের মাধ্যমে। এরপর তিনি নির্মাতা জি এম সৌকতের পেইজে কাজ করার সুযোগ পান। পরবর্তীতে “Viral 2.4” নামের আরেকটি কাজেও অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি N.I.B Movie ইউটিউব চ্যানেলে নায়িকা হিসেবে অভিনয় করছেন, যেখানে তার পারফরম্যান্স দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকটি নাটকে অভিনয় করেছেন এবং গত মার্চে রমজানের ঈদের আগের দিন একটি নাটক মুক্তি পায়, যা দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলেছে। ছোট ছোট রিলস ভিডিওতেও তিনি নিয়মিত কাজ করছেন, যার অনেকগুলোই ভাইরাল হয়ে বিপুল ভিউ অর্জন করেছে।
অভিনয়ের পাশাপাশি দীপিকা একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। দেশের বিভিন্ন কনসার্ট ও অনুষ্ঠানে নিয়মিত নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি ভালো গল্পের কাজ করতে চাই এবং নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”
মডেলিং, অভিনয় ও নৃত্যের সমন্বয়ে দীপিকা এখন সম্ভাবনাময় এক মুখ—যার সামনে রয়েছে আরও বড় পথচলার সুযোগ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।