এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের ৫ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলামের উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে ৫ নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ মন্ডলের সভাপতিত্বে এবং মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী কে এম নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক মোঃ ওহাব হোসেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, বিশেষ অতিথি হিসেবে সাবেক মহানগর যুবদলের প্রচার সম্পাদক অলিউর রহমান ফিরোজ, মামুন খান লিটন শেখ, মোহাম্মদ মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম নাজমুল ইসলাম ৫ নং ওয়ার্ডের জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, ৫ নং ওয়ার্ড টি দীর্ঘদিন ধরে অবহেলিত এবং এখানে উন্নত মানের সড়ক ব্যবস্থা নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অতীতে এলাকাবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ৫ নং ওয়ার্ড সহ পুরো ফরিদপুর পৌরসভায় মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করবেন এবং এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করতে কাজ করবেন।
দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি শহীদ জিয়ার আদর্শ অনুসরণ এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি ৫ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন, এমন একজন প্রার্থীকে নির্বাচিত করা উচিত, যিনি সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং তাদের মূল্যায়ন করবেন। আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এর পূর্বে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মীসভায় অংশগ্রহণ করেন।
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।