এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও বাস্তব জীবনযাত্রার চিত্র সরেজমিনে জানতে তিনি নিয়মিত ছুটে যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি মতবিনিময় করেন। এসময় তিনি শহরের বিভিন্ন মহল্লা, রাস্তা ও বাজার এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেন। জনগণের সাথে কথা বলে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা—যেমন রাস্তার অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পানি সংকট, বিদ্যুৎ সমস্যা এবং কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। জননেতা মাসুদ সাঈদী এসব সমস্যা গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সমস্যা আমার সমস্যা। আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই আমার দায়িত্ব।”
এসময় তার সাথে ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারি ও ২ নং কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আঃ রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর মাওলানা ইসহাক আলী খান,পৌর সেক্রেটারি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ আল আমিন-সহ আরো উপস্হিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।জনগণের মাঝে গিয়ে তাদের কথা শোনা এবং বাস্তব সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
এপ্রিল ১১, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
এপ্রিল ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।