এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আলোচিত পীর শামীম জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাঁজা আহমেদ ও জামায়াতে ইসলামী কে মামলায় জড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার মডেল মসজিদ থেকে শুরু করে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা কর্মপরিষদ সদস্য ও প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ ডক্টর নুরুল আমিন জসীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সম্পাদক মোঃ এনামুল হক, দৌলতপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল নোমান ,উপজেলা নায়েবে আমির মোঃ আরোজ উল্লাহ।
মিছিলে অতিথিরা বলেন, আলোচিত ঘটনা ফিলিপনগর ইউনিয়ানে পীর শামীম জাহাঙ্গীর হত্যার প্রধান আসামি খাঁজা আহমেদদের বিরুদ্ধে ষড়যন্ত্রভাবে মামলা করা হয়, এই ঘটনার সাথে কোনোভাবে খাঁজা জড়িত নয়, কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা পুলিশের উদ্দেশ্য বলেন, হত্যার ভিডিও ফুটেজ আছে সেই ফুটেজ দেখে হত্যার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।
তারা আরো বলেন,খাঁজা ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার করা হোক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।