এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী এবং নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
সোমবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ মৌন মিছিল বের করা হয়। পরে মিছিলটি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একই স্থানে সংক্ষিপ্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
স্মরণ সভায় আহবায়ক শাহেদ আহমেদ বলেন, আজকের এইদিনে ছাত্রলীগের নির্মম নির্যাতনে শহীদ হয় আবরার ফাহাদ। তিনি ছিলেন ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ। ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক শ্লোগান ছিল তার। আমরা ইবি সহ দেশের কোথাও আধিপত্যবাদ ও সন্ত্রাস চাই না। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। হলগুলোতে কেউ টর্চার চালাতে পারবে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।