এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বুনন প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শফিপুরে পদমদী প্রতিবন্ধী এতিমখানায় এ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাহরিয়ার প্রিন্সসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পদমদী এতিমখানার পরিচালক খোন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন,‘আল্লাহর অশেষ রহমত যে আপনারা এই প্রতিবন্ধী এতিম শিশুদের জন্য ঈদ সামগ্রী নিয়ে এসেছেন। আপনারা এর আগেও আমাদেরকে এভাবে সহযোগিতা করেছেন। আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের এমন কার্যক্রম অব্যাহত থাকুক আল্লাহর কাছে এই দোয়ায় রাখি।’
সংগঠনটির সভাপতি নাহিদুর রহমান বলেন,‘বুননের উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের মুখে হাসি ফোটানো। আমরা প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে কাজ করছি। কিভাবে তাদেরকে একটি সুন্দর পৃথিবী দেখানো যায় সে লক্ষে বুনন কাজ করে যাচ্ছে। তাদের ঈদের আনন্দে আমরা শরিক হতে পেরেছি। তাদের হাসির কারণ হতে পেরেছি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
বান্দরবান | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।