এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা এবং সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর ও মাহফুজুর রহমান খাঁনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় এই দিনটির ভূমিকা অপরিসীম। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে এই দিবসের সঠিক ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের সামনে কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
এপ্রিল ১৫, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৪
অক্টোবর ২, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।