এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা, ফরিদপুর। বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। এসব অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে।
শুক্রবার বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর উপস্থাপনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন টিআইবির অনুপ্রেরণায় গঠিত ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, নাট্য ব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফ’র নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, নারী নেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান এবং নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুর জান্নাত।
বক্তারা বলেন, বর্তমানে শিশু ও নারীরা ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এমনকি জনপরিসরেও নিরাপদ নয়। ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা সমাজকে গভীর সংকটে ফেলছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।
সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, “আমাদের সন্তানরা কোথাও নিরাপদ নয়। এ সমাজকে বড় ধরনের ধাক্কা দিতে হবে, না হলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।”
নাট্য ব্যক্তিত্ব বিপ্লব বালা বলেন, “ধর্ষণের মতো অপরাধ সভ্য সমাজের জন্য লজ্জাজনক। এ ধরনের প্রবণতার অবসান জরুরি।”
প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম বলেন, “এ ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে নতুন আইন করতে হবে।”
নারী নেত্রী আসমা আক্তার বলেন, “এ ধরনের ঘটনা যে কারও পরিবারে ঘটতে পারে। তাই সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২১ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২১ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।