এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাত্র ১৫৫ টাকার হিসাব মেলাতে না পেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকির টাকা নিয়ে এই বিবাদের জেরে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে মালামাল কেনেন রসম আলী। সোমবার দুপুরে জালাল মিয়া তার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দোকানদার জালালের দাবি, তার পাওনা ১৮৫ টাকা। অন্যদিকে ক্রেতা রসম আলীর দাবি, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।
সামান্য এই টাকার অংক নিয়ে শুরু হওয়া বাগ্বিতণ্ডা দ্রুতই বড় আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
মে ২২, ২০২৬
ডিসেম্বর ৩১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।