এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই প্যারোল মঞ্জুরের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।
প্রশাসন সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার একটি মামলার হাজতি আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চন্দন কুমার ধর) মা সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার পরলোকগমন করেন। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ চেয়ে চিন্ময়ের পক্ষে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।
আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তির সময় থেকে পরবর্তী পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়। আদেশটি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের প্রবর্তক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানান, প্যারোলের আদেশের কপি কারাগারে পৌঁছানোর পর চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হবে।
কারাগার ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা রাণী ধরের মরদেহ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে রাখা হয়েছে। প্যারোলে মুক্তির পর কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হবে। মায়ের শেষযাত্রায় উপস্থিত থাকতে স্বজন ও অনুসারীরা ইতিমধ্যে পুণ্ডরীক ধামে সমবেত হতে শুরু করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।