এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০০ পিস ইয়াবাসহ মো. মোফাজ্জল হোসেন ওরফে সাগর (৩৩) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ২ মে রাত দেড়টার (১:৩০) দিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স আশুলিয়া থানার বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোফাজ্জল হোসেন সাগরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৩০ গ্রাম ওজনের মোট ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন সাগর আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিন ও মোসা. মর্জিনা বেগমের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।