এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সম্প্রতি দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। একাধিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএফআইইউ-এর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সালমান মুক্তাদিরের নামে পরিচালিত যেকোনো ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি নথি (কেওয়াইসি) এবং শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সব ধরনের লেনদেনের বিস্তারিত বিবরণ পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব তথ্য বিএফআইইউতে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের সেই হামলায় স্টুডিওটির বিপুল ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ওই ভবনে অবস্থিত নিউগিনি প্রপার্টিজের কার্যালয় ও আশপাশের কয়েকটি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। আলোচিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর ব্যাংক হিসাবের তথ্য তলব করল আর্থিক গোয়েন্দা সংস্থা।
জুন ২৮, ২০২৬
এপ্রিল ২, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।