এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ বিরতির পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। প্রেমের গল্প নিয়ে নির্মিত তাঁদের নতুন এই একক নাটকের নাম ‘পথহারা মন’। নাটকে জাহিদ হাসানের পাশাপাশি আরও অভিনয় করছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠুর মতো গুণী ও জনপ্রিয় একঝাঁক তারকা।
নাটকটির বিষয়বস্তু প্রসঙ্গে নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের চিরায়ত আবেগের এক গল্প। দর্শক যেন খুব সহজেই নাটকটির দৃশ্যায়ন ও চরিত্রের মাঝে নিজেদের জীবনের কোনো না কোনো মুহূর্ত খুঁজে পান, সেভাবেই এটি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
এর আগে ২০১৮ সালে জাহিদ হাসানকে নিয়ে ‘ছেলেমানুষি’ নামের একটি সাত পর্বের ধারাবাহিক নাটক পরিচালনা করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, যা সে সময় বৈশাখী টিভিতে প্রচারিত হয়েছিল। দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে কাজ করা প্রসঙ্গে রাজ বলেন, ‘‘দীর্ঘ বিরতির পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর সহজাত অভিনয় দক্ষতা নাটকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। জাহিদ ভাইয়ের পাশাপাশি একঝাঁক অভিজ্ঞ ও তরুণ প্রতিভাবান শিল্পীর সমন্বয়ে আমরা দারুণ একটি টিম পেয়েছি।’’
নতুন এই কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিজ্ঞ অভিনেতা জাহিদ হাসানও। তিনি বলেন, ‘‘রাজের নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা সব সময়ই চমৎকার। অনেক দিন পর আবারও ওর সাথে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। নাটকের গল্পটি দারুণ এবং শুটিংয়ের পরিবেশও বেশ উপভোগ করছি।’’
গত ১০ জুলাই থেকে ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে ‘পথহারা মন’ নাটকের দৃশ্যধারণের কাজ শুরু হয়, যা আজ মঙ্গলবার (১৪ জুলাই) শেষ হওয়ার কথা রয়েছে। নাটকটির মূল গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা এবং যৌথভাবে এর চিত্রনাট্য তৈরি করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজে। নাটকটি শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
জুলাই ২৩, ২০২৬
ডিসেম্বর ১৯, ২০২৪
আগস্ট ২২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।