এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অভিনয়ের পাশাপাশি গান গাইতেও ভালোবাসেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের গান কিংবা ঘরোয়া আড্ডায় গিটার হাতে গান গেয়ে প্রায়ই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে এবার কোনো নাটকের দৃশ্যে নয়, সরাসরি মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতাতে আসছেন অপূর্ব। তবে দেশের মাটিতে নয়, সুদূর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর প্রথম একক কনসার্ট—‘অপূর্ব মিউজিক্যাল নাইট’।
চলতি মাসের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বর এই কনসার্টের খবরটি নিয়ে গুঞ্জন চলছিল। ফেসবুকের বিভিন্ন গ্রুপে অনুষ্ঠানের পোস্টার শেয়ার হলেও সে সময় আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। অবশেষে গত ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতা। আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে বসবে অপূর্বর গানের আসর। অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা সময়জুড়ে দর্শনার্থীদের গান শোনাবেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে এই কনসার্টের ভেন্যু এবং টিকিটের মূল্য ঘোষণা করার কথা রয়েছে।
পারিবারিক কারণে বছরের একটি বড় সময় যুক্তরাষ্ট্রে কাটান অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ে করার পর থেকে সেখানে তাঁর যাতায়াত বাড়ে। বর্তমানে তাঁর স্ত্রী ও কন্যা স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।
বিদেশে অবস্থানের কারণে আগের মতো নিয়মিত নাটকে দেখা যায় না এই অভিনেতাকে। তবে দেশে ফিরলেই যুক্ত হন শুটিংয়ের কাজে। সম্প্রতি সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ নামক একটি ওয়েব সিরিজে সাংবাদিক ‘জহির’ চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। গত জুনে মুক্তি পাওয়া এই সিরিজের মাধ্যমে প্রায় দুই বছর পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরেছেন অপূর্ব। এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে শেষবার তাঁকে ওটিটিতে দেখা গিয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই দেশে ফিরে ‘গোলাম মামুন ২’ সিরিজের কাজ শুরু করবেন অপূর্ব। এবারের কিস্তিটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এর আগে অংশুর পরিচালনায় ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন অপূর্ব।
জুলাই ২৩, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
নভেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।