এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও টেলিভিশন ধারাবাহিক নাটকে ফিরছেন। সম্প্রতি তিনি ‘ফিরে আসার গল্প’ নামের নতুন একটি ধারাবাহিকে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর তাঁকে চেনা ভুবনে অর্থাৎ ছোট পর্দার ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে।
এর আগে নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছিলেন সুমাইয়া শিমু। এটি ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম ওয়েব কনটেন্ট। প্রায় দেড় বছর আগে ‘বেসুরা’ প্রকাশের সময় তিনি আভাস দিয়েছিলেন, চরিত্রের গুরুত্ব এবং মানানসই গল্প পেলে তিনি নিয়মিত নাটকে অভিনয় করবেন। এবার ‘ফিরে আসার গল্প’ নাটকের মাধ্যমে সেই ধারাবাহিকতায় ফিরছেন তিনি।
নতুন এই ধারাবাহিকটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট’। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নাটকে সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করা হয়। নাটকে তাঁর অভিনীত চরিত্রের নাম ‘রুকাইয়া’। তবে নিজের চরিত্র বা নাটকটি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী।
‘ফিরে আসার গল্প’ নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে তাঁর পরিচালিত পারিবারিক গল্পের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। নতুন নাটকটি নিয়েও আশাবাদী নির্মাতা। তিনি জানান, নতুন এই ধারাবাহিকেও একটি সুন্দর পারিবারিক গল্প ফুটিয়ে তোলা হবে। বর্তমানে নাটকের শুটিংয়ের প্রস্তুতি চলছে এবং আগামী মাস থেকে চিত্রধারণের কাজ শুরু হবে।
এই ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও ফাইজুল ইয়ামিনসহ আরও অনেক জনপ্রিয় তারকা। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে পর্যায়ক্রমে অন্যান্য অভিনয়শিল্পীদের নাম ও চরিত্র প্রকাশ করা হবে বলে জানা গেছে।
অতীতে ‘ললিতা’, ‘হাউজফুল’, ‘এফএনএফ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সুমাইয়া শিমু। নতুন এই নাটকের মাধ্যমে তাঁর ফিরে আসাকে ইতিবাচকভাবে দেখছেন দর্শক ও নাট্যসংশ্লিষ্টরা।
জুলাই ১৪, ২০২৬
নভেম্বর ৮, ২০২৪
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।