এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী দীর্ঘ পাঁচ বছর পর নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘ফিরে আসার গল্প’। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর আগে ২০২১ সালে প্রচারিত ‘হাউজ নং ৯৬’ নাটকে তাঁকে সর্বশেষ ধারাবাহিকে দেখা গিয়েছিল।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। এতে তটিনী অভিনয় করবেন ‘নূরজাহান’ চরিত্রে। পারিবারিক পটভূমিকায় নির্মিত এ ধারাবাহিকটির শুটিং আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে।
‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকটিতে তটিনী ছাড়াও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। এ নাটকের মাধ্যমেই দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এর আগেও ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তটিনী। সম্প্রতি তিনি রাজের ‘পথহারা’ নামের আরেকটি একক নাটকের কাজ শেষ করেছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন জাহিদ হাসান, খায়রুল বাসার ও দীপা খন্দকার।
একক নাটকেও তটিনী বর্তমানে বেশ সফল। সম্প্রতি জাকারিয়া সৌখিনের পরিচালনায় এবং ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনীত ‘কাজল চোখের মেয়ে’ নাটকটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে; প্রকাশের মাত্র ৮ দিনেই এর ভিউ ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ও পার্থ শেখের বিপরীতে তাঁর নতুন নাটক ‘অমর প্রেম’ সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।
নাটকের পাশাপাশি বড় পর্দায় কাজ করা নিয়ে গুঞ্জন থাকলেও তটিনী এখনই চলচ্চিত্রে ঝুঁকছেন না। তিনি জানান, আপাতত তাঁর পুরো মনোযোগ নাটকেই। নিজেকে আরও পরিপক্ব ও মানসিকভাবে প্রস্তুত করেই তবেই ভবিষ্যতে সিনেমায় কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।
জুলাই ১৮, ২০২৬
জুলাই ২, ২০২৬
জুলাই ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।