এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমন হাসান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে লিমন হাসান তার নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লিমন হাসানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।