এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ে যেমন দর্শকপ্রিয়, গানেও যে তিনি সমান পারদর্শী—তারই প্রমাণ দিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নিজের প্রথম একক সংগীতানুষ্ঠানে। নিউইয়র্কের সেই সফল কনসার্ট শেষ করে দেশে ফিরেই দম ফেলার সুযোগ পাননি এই তারকা; যথারীতি ব্যস্ত হয়ে পড়েছেন নাটক ও শুটিংয়ের কাজে।
যুক্তরাষ্ট্রে নিজের প্রথম একক কনসার্টের অভিজ্ঞতা জানাতে গিয়ে অপূর্ব বলেন, “যেহেতু এটি আমার জীবনের প্রথম কনসার্ট ছিল, তাই স্বাভাবিকভাবেই মানসিক চাপ অনেক বেশি ছিল। কোনো বাণিজ্যিক স্পনসর ছাড়া অনুষ্ঠানটি আয়োজন করায় চ্যালেঞ্জটা আরও বড় হয়ে দাঁড়ায়। শুরুতে কিছুটা ভয় পেলেও ঘোষণার পর দর্শকদের ব্যাপক সাড়া দেখে আত্মবিশ্বাস পাই।”
তিনি আরও জানান, শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকেও প্রবাসী দর্শক ও ভক্তরা কনসার্টটি উপভোগ করতে এসেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর অনেক সহশিল্পীও। স্মৃতিচারণ করে অপূর্ব বলেন, “সব মিলিয়ে জীবনের প্রথম গানের অনুষ্ঠানটি এক অবিশ্বাস্য ও স্মরণীয় সন্ধ্যায় রূপ নিয়েছিল। গান গেয়েছি, স্মৃতিচারণ করেছি, কখনো হেসেছি, আবার আবেগে কেঁদেছি। সবার এমন অকৃত্রিম ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ ও অভিভূত।”
এদিকে যুক্তরাষ্ট্রে কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরে টানা শুটিংয়ে নেমে পড়েছেন অপূর্ব। এরই মধ্যে মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় দুটি নাটকের দৃশ্যধারণ সম্পন্ন করেছেন তিনি।
খুব শিগগিরই তিনি সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এস আর মজুমদারের পরিচালনায় নতুন কিছু নাটকের কাজ শুরু করবেন। অপূর্ব জানান, দ্রুততম সময়ের মধ্যে মোট আটটি নাটকের শুটিং শেষ করে তিনি আবারও স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। এরপর সেখান থেকে ফিরে দীর্ঘদিন দেশেই নিয়মিত কাজ করবেন।
নতুন কাজগুলো নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই অভিনেতা বলেন, “যে নাটকগুলোতে কাজ করছি বা করব, প্রতিটির গল্পই বেশ চমৎকার। বিশেষ করে সৈয়দ শাকিল ভাইয়ের নাটকের গল্পটি জীবনঘনিষ্ঠ। নাটকগুলোতে দর্শকপ্রিয় সহশিল্পীদের সঙ্গে জুটি বেঁধেছি। ভক্ত ও দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ভালো গল্পের কাজগুলো বেছে নিচ্ছি। আশা করি, নাটকগুলো সবার ভালো লাগবে।”
জুলাই ২০, ২০২৬
জুলাই ২৩, ২০২৬
নভেম্বর ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।