এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে বান্দাইখাড়াস্থ ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নওগাঁর বাস্তবায়নে প্রায় ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে এই আধুনিক ইউনিয়ন ভূমি অফিস ভবনটি নির্মিত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম মূল লক্ষ্য। ভূমি সংক্রান্ত যাবতীয় সেবাকে সহজ, স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাইজেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।”
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নতুন এই কার্যালয়ের নির্মাণকাজ শেষ হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা এক ছাদের নিচেই অত্যন্ত সহজে ও স্বচ্ছতার সাথে সব ধরনের ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী।
এছাড়াও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ২২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
নাটক | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।