এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নরওয়ের কাছে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। শেষ ষোলোর এই ম্যাচে দলটির আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বজুড়ে থাকা কোটি কোটি সমর্থক। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো এই ধাক্কা ছুঁয়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকেও। ব্রাজিলের বিদায়ে চরম হতাশ হলেও প্রিয় দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সোমবার (৬ জুলাই) ভোর ৫টা ১১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন তটিনী। ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, *“দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সবসময় আমি আমার দলের সঙ্গেই থাকব।”*
শেয়ার করা ছবিটিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা গেছে এই অভিনেত্রীকে। শুধু পোস্টেই নয়, নিজের পোস্টের কমেন্ট বক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে প্রিয় দলের পরাজয়ে মনের কষ্ট ও হতাশা ফুটিয়ে তুলেছেন তিনি।
এর আগে ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে বড় প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি ২০০২ সালের পর বিশ্বকাপ নকআউট পর্বে ইউরোপীয় দলের বিপক্ষে না জেতার বন্ধ্যাত্ব কাটানো। তবে নরওয়েজীয় তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই থামতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দলের এমন কঠিন সময়েও তটিনীর এই নিঃশর্ত সমর্থন ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
নভেম্বর ৮, ২০২৪
আগস্ট ১৫, ২০২৬
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।