পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২:০২ পিএম
শেয়ার করুন:
পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ভাড়াটিয়া এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক মো. নাজমুল হককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হককে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ডাক্তারি পরীক্ষার (ফরেনসিক টেস্ট) জন্য ভুক্তভোগী পোশাক শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার মানিক মিয়ার ছেলে নাজমুল হকের বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সুযোগ বুঝে নাজমুল হক ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়ির মালিক নাজমুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের পর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।