এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার অবিশ্বাস্য বিল দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহককে ব্যক্তিগতভাবে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে দায়িত্বে চরম অবহেলার দায়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই বিদ্যুৎ বিলটি ইস্যু করা হয়। বিলে দেখা যায়, এক মাসে তাঁর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল ২৩৫ ইউনিট। অথচ এতে অস্বাভাবিকভাবে ‘ডিমান্ড চার্জ’ দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা! এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যুক্ত হয়ে মোট বিলের অঙ্ক দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
এমন অস্বাভাবিক বিল হাতে পেয়ে দিশেহারা ও আতঙ্কিত হয়ে পড়েন আলেয়া খাতুন ও তাঁর পরিবার। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
হিসাব অনুযায়ী, ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলে দ্রুত ভুল সংশোধন করে গ্রাহককে প্রকৃত বিলের কপি দেওয়া হয় এবং তিনি তা পরিশোধ করেন।
এদিকে বিষয়টি নজরে আসার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সরাসরি গ্রাহক আলেয়া খাতুনকে ফোন করেন। এ সময় এমন অনাকাঙ্ক্ষিত ভুল ও মানসিক ভোগান্তির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনার পরপরই দায়িত্বে চরম গাফিলতির অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।