এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য প্রথমবারের মতো মাসিক সম্মানী প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরকারের এই বিশেষ পাইলট প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্দিষ্ট হারে মাসিক সম্মানী দেওয়া হবে। প্রকল্পের আর্থিক বিন্যাস অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে; যার মধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা পাবেন।
অন্যদিকে, মন্দির, বৌদ্ধ বিহার ও খ্রিস্টান চার্চগুলোর জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা করে বরাদ্দ থাকবে। এর মধ্যে প্রতিটি মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবায়েত ৩ হাজার টাকা, প্রতিটি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা এবং প্রতিটি চার্চের পালক বা যাজক ৫ হাজার ও সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে মাসিক সম্মানী পাবেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের এই উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের তালিকাভুক্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই সম্মানী পৌঁছে দেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।