এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় চরম মানসিক চাপে দিন পার করছেন ইসরায়েলিরা। একের পর এক সাইরেনের শব্দ এবং অনিরাপত্তাবোধের কারণে দেশটিতে মানসিক রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত ভূখণ্ডে এখন সাইরেনের শব্দ এক নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। যখনই ইরান কিংবা লেবানন থেকে হিজবুল্লাহর হামলার আভাস পাওয়া যায়, তখনই আকাশ-বাতাস প্রকম্পিত করে বেজে ওঠে বিপদ সংকেত। সাইরেনের শব্দ শোনা মাত্রই প্রাণ বাঁচাতে ইসরায়েলি নাগরিকদের পাগলের মতো ছুটতে হয় সুরক্ষিত আশ্রয়কেন্দ্রগুলোতে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা ঘরে ফিরলেও, কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই চক্রাকার ভীতি তাদের জীবনকে অসহনীয় করে তুলেছে।
এই চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তিগত ত্রুটি। তাসনিম নিউজ জানিয়েছে, অনেক সময় কোনো প্রকার ক্ষেপণাস্ত্র বা ড্রোন না এলেও কারিগরি ত্রুটির কারণে অকারণে সাইরেন বেজে উঠছে, যা সাধারণ মানুষের মনে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে। আবার এর বিপরীত চিত্রও দেখা যাচ্ছে; কখনো কখনো প্রকৃত ক্ষেপণাস্ত্র বা ড্রোন ধেয়ে এলেও সাইরেন বাজছে না। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ইসরায়েলিদের মধ্যে তীব্র মৃত্যুভয় ও দীর্ঘমেয়াদী মানসিক ট্রমা তৈরি হয়েছে।
ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর এই সংঘাতকে অনেকেই ‘রমজান যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করছেন। যুদ্ধের শুরু থেকেই অজানা আতঙ্ক, বিনিদ্র রজনী এবং অবিরাম ছোটাছুটির কারণে ইসরায়েলি নাগরিকদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে, যা দেশটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।