এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সেবামূলক সংগঠন ‘যুব উলামা কল্যাণ পরিষদ’-এর নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। সংগঠনের নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ব্যালট ভোটে মাওলানা শামসুল হক সভাপতি এবং মুফতি মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাদ এশা ফরিদপুর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন ঘিরে সংগঠনের নেতাকর্মী ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের ভবিষ্যৎ সাফল্য ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নির্বাচন অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা শাকের আহমদ, মুফতি শহিদুল হাসান ও হাফেজ মিজানুর রহমান।
এছাড়াও নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মুফতি জাফর আহমদ, মাওলানা ইব্রাহিম, মুফতি আবু নাসের আইয়ুবী, মাওলানা শায়খুজ্জামান, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা সাজ্জাদ হোসেন জমিরী, মুফতি নাজমুল হাসান, মাওলানা খবির উদ্দিন, মুফতি আবু সালেম, মুফতি আরিফ বিল্লাহ, মুফতি এনামুল হাসান, মাওলানা মাহফুজুর রহমান, ক্বারী আকরাম হোসেন, ক্বারী আবু ইউসুফ, মাওলানা জামাল উদ্দিন, মুফতি সানাউল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সদস্যরা আমাদের ওপর যে বিশ্বাস ও আস্থা রেখে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, তা আমানত হিসেবে যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।” সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে খুব শিগগিরই যুব উলামা কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ও উদ্যমী নেতৃত্বের হাত ধরে যুব উলামা কল্যাণ পরিষদের মানবকল্যাণমূলক, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড ফরিদপুরজুড়ে আরও বিস্তৃত ও বেগবান হবে।
মার্চ ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।