এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার দেশকে অন্তত ১০০ বছর পিছিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি নায়াব ইউসুফ বলেন, “বিগত সরকারের দুঃশাসনের কারণে প্রতিটি সেক্টরে এখনো সাংবাদিকরা এক ধরনের ভয়ের মধ্য দিয়ে কাজ করছেন, যা বিগত ১৭ বছর তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে ফরিদপুরের সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। আমরা ন্যায়ের পথে থেকে এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।”
উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সরকার দেশের জন্য কী কাজ করছে, তা জনগণের জানা প্রয়োজন। তাই ফরিদপুরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
দৈনিক কালবেলার ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি বলেন, “পত্রিকাটির বয়স মাত্র চার বছর হলেও এই অল্প সময়েই তা পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পত্রিকাটি যেভাবে সুনামের সঙ্গে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা এবং ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন এবং দৈনিক কালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি মেহেদী সোহেল।
এছাড়াও কালবেলার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আসলাম বেপারী, সালথা প্রতিনিধি আকাশ সাহা, সদরপুর প্রতিনিধি মিজানুর রহমান, নগরকান্দা প্রতিনিধি আবুল হাসনাত উজ্জ্বলসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। বক্তারা অপশক্তির বিরুদ্ধে নির্ভয়ে ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ওপর জোর দেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদকে কালবেলা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফেব্রু ২৭, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
জেলা সমূহ | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।