এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমার নদে নির্মিত হলো ৩০০ ফিট দীর্ঘ এক দৃষ্টিনন্দন কাঠের সাঁকো। বৃহস্পতিবার এ সাঁকোটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং কৃষকদলের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল।
শহিদুল ইসলাম বাবুল ও কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী আলমগীর কবিরের উদ্যোগে, পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সাঁকোটি নির্মিত হয়েছে। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ভোগান্তি পোহানো কয়েক হাজার মানুষের জন্য এই সাঁকো নতুন যোগাযোগ ব্যবস্থার এক উন্মুক্ত দিগন্ত তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল জানান, ভবিষ্যৎ উন্নয়নের ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করতে পারলে এই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে।
নতুন এই কাঠের সাঁকো ঘারুয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় বদলে আনবে ইতিবাচক পরিবর্তন— এমনটাই আশা স্থানীয়দের।
নভেম্বর ৩, ২০২৫
জুন ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।