সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৪ জুলাই, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন:
সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব বাছাইয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোনাপুর ইউনিয়নে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আগ্রহী প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সালমান মুন্সী, অর্থ সম্পাদক আকরাম ইসলামসহ সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল একটি গণতান্ত্রিক সংগঠন। ত্যাগী, মেধাবী ও সাংগঠনিকভাবে সক্রিয় কর্মীদের নেতৃত্বে আনতেই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নেতৃবৃন্দ আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার পর যাচাই-বাছাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সোনাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষ, গ্রহণযোগ্য, কর্মীবান্ধব ও ত্যাগী নেতৃত্ব পাবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।