এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় অর্পিত সম্পত্তি থেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২ জুন ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা মৌজায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় সদরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি অর্পিত সম্পত্তি থেকে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রি করার অপরাধে বাবু মোল্লা (পিতা: ফরমান উদ্দিন আহমদ, সাং- হরিন্যা, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি ও অর্পিত সম্পত্তি রক্ষা এবং অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
মার্চ ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।