এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার বিকাল ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিধিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী আমাদের সভাস্থলে এসে অনুষ্ঠানটি ভণ্ডুল করে দেন। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার থাকা সত্ত্বেও বিএনপি অন্যায়ভাবে সভা আহ্বান করে জামায়াতের আয়োজন ব্যাহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই।
তিনি আরও বলেন, বিএনপির ওই নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করেছে। ওই ব্যানারের আড়ালে আমাদের প্রোগ্রাম নষ্ট করার পাঁয়তারা চলছে। এতে আমরা আতঙ্কিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ওলিউজ্জামান, জামায়াত নেতা কাজী সায়েমসহ অনেকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা জামায়াতে যোগ দেওয়ার কথা ছিল। তাই কিছু নেতাকর্মী বাধা দিয়েছে বলে শুনেছি।
অক্টোবর ২১, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৫ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।