এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ. কে. এম. রায়হানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র সেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরোয়ার হোসেন।
রাজনৈতিক ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমান এবং আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় পরিবেশনা পর্ব। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কণ্ঠে পরিবেশিত নজরুলের কালজয়ী সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তারুণ্যের উচ্ছ্বাস আর সাংস্কৃতিক আবহে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী এ আয়োজনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।