এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার বহুল আলোচিত আছিয়া হত্যা মামলায় হাইকোর্ট ফাঁসির রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা আয়েশা আক্তার ও স্থানীয় এলাকাবাসী। তবে এই রায়ে খুশি হলেও মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্টি মিলছে না স্বজনদের। তাই সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিহতের মা আয়েশা আক্তার বলেন, “আজকে হাইকোর্ট ফাঁসির রায় বজায় রাখায় আমি খুশি হয়েছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারছি না। আমার একটাই দাবি, দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করা হোক।”
এদিকে হাইকোর্টের এ রায়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তবে দ্রুত সাজা কার্যকর না হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা জগদীশ অধিকারী বলেন, “উচ্চ আদালতের এই রায়ে আমরা আনন্দিত। তবে আমাদের দাবি, আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে রায়টি কার্যকর করা হোক। তাহলে ভবিষ্যতে এ ধরনের নির্মম অপরাধ করার আগে যেকোনো অপরাধী ভয় পাবে।”
একই সুর নিহতের অন্যান্য স্বজনদের কণ্ঠেও। স্বজন আক্লিমা খাতুন বলেন, “আমরা চাই এই জঘন্য অপরাধের যেন কোনো ক্ষমা না হয়। রায় যদি দ্রুত কার্যকর না হয়, তবে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত বাস্তবায়নই পারে অপরাধ কমাতে।”
উচ্চ আদালতের রায়ে স্বস্তি ফিরলেও মাগুরার নিহতের পরিবার ও এলাকাবাসী এখন চাতক পাখির মতো চেয়ে আছেন রায় কার্যকরের দিকে। সব আইনি জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে ঘাতকের ফাঁসি কার্যকর হবে—এমনটাই প্রত্যাশা সবার।
সেপ্টেম্বর ২৪, ২০২৬
জুন ১০, ২০২৪
সেপ্টেম্বর ১০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।