এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুব উন্নয়ন অধিদপ্তরের "টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)" প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে পরিচালিত দুই মাস মেয়াদী ‘কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১টায় কাপ্তাই উপজেলা পরিষদের 'কিন্নরী' মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন এবং উপজেলা তথ্য সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত পরিচালিত দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২০ জন নারী শিক্ষার্থী রয়েছেন। মূলত গ্রামীণ সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের কারিগরি ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার লক্ষ্যেই ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের মাধ্যমে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যুবসমাজকে কর্মক্ষম ও দক্ষ করে তুলতে এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৭ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।