এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।
সোমবার (৩১ আগস্ট) সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোতাকাব্বীর আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, মাগুরা পৌর বিএনপির সভাপতি মোঃ কিজিল খান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি কাজী সিরাজ মিহির। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও নৃত্য পরিবেশন করেন। পরবর্তীতে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও অসামান্য সৃষ্টিশীল কর্মকাণ্ড তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে এবং তাদের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জুন ১২, ২০২৫
আগস্ট ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।