এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় পরিচয় এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, হামদ-নাত, একক অভিনয়, নৃত্য ও নজরুল সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সহকারী অধ্যাপক (অব.) মো. ওসমান আলী, সহকারী অধ্যাপক রাশিদা খানম এবং মহম্মদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ারুজ্জামান, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. নাসিরুল ইসলাম, মহম্মদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ ও মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আকতারুজ্জামান বিল্লাহ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের একজন দিকপাল কবিই নন, তিনি আমাদের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনার অন্যতম প্রতীক। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থীদের কেবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শ গভীরভাবে জানার ও ধারণ করার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।