এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ মে) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
শালিখা থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন—শাবলাট গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে আসাদুল আলী মোল্লা (৫০), গফফার মোল্লার ছেলে মোঃ আঃ হাই মোল্লা (৩৮), ও আসাদুল আলী মোল্লার ছেলে মোঃ ইসমাইল মোল্লা (২১)। অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান, একটি অ্যামুনিশন, তিনটি কার্তুজ, পাঁচটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শালিখা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
মে ৭, ২০২৫
সেপ্টেম্বর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।