এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারককে আটক করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় বুধবার (২৮ মে) সন্ধ্যায় সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে।
পরে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কাইয়ুম চৌধুরী উপজেলার নারায়ণপুর গ্রামের বারেক চৌধুরীর ছেলে। সে গত ২৭ মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আঠিয়াবাড়ি গ্রামের বাসিন্দা, বর্তমানে আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা মোঃ আলমগীর হোসেনকে ফোন দিয়ে নিজেকে সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। সে দাবি করে, আলমগীর হোসেনের স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এ বিষয়ে দেখা করতে বলে।
পরদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলমগীরকে উপজেলা পরিষদ মাঠে ডেকে নিয়ে ভয়ভীতি দেখাতে থাকে কাইয়ুম। এ সময় আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কাইয়ুম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সঙ্গে থাকা সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী আলমগীর হোসেন আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফেব্রু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।