এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল থেকে আড়াই লাখ টাকা মূল্যের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার রতন ডারা খাল ও রক্তদহ বিলে এ অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
তিনি জানান, বর্তমানে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুম চলছে। এসময় মাছের বংশ বিস্তারে বাধা সৃষ্টি করে এমন নিষিদ্ধ জাল ব্যবহার সম্পূর্ণ বেআইনি। কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকারে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় এক হাজার মিটার রিং জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক আড়াই লাখ টাকা। পরে জব্দকৃত জাল খালপাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী এবং রাণীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম।
সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ আরও বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
আগস্ট ২, ২০২৬
আগস্ট ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।