এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশি চালানোর সময় নওগাঁর দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০) এবং সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ডিবি পরিচয়ে তল্লাশি শুরু করে দুই ব্যক্তি। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পাঁচবিবি থানায় খবর দেন।
ওসি আরও জানান, পরে থানা পুলিশ জয়পুরহাট ডিবি অফিসে ফোন করে নিশ্চিত হয় যে আটক দুই ব্যক্তি পুলিশের কেউ নন। এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
জুলাই ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।