এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় আঘাত হেনেছে তীব্র কালবৈশাখী ঝড়। গত শনিবার (২৩ মে) দিবাগত রাতে বয়ে যাওয়া আকস্মিক এই ঝড়ে উপজেলার বিপ্রবোয়ালিয়া বাজারসহ বেশ কিছু বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তীব্রতায় বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ করেই প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। মুহূর্তের তাণ্ডবে বিপ্রবোয়ালিয়া বাজারের জিল্লুর, মিলন, মতিন, মহন ও রুহুলের মালিকানাধীন দোকানের টিনের চালা উড়ে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুমড়েমুচড়ে যায়। সেই সাথে ঝড়ের কবলে পড়ে উজির নামের এক স্থানীয় বাসিন্দার বসতবাড়িটিও লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরের চাল উড়ে যাওয়ায় আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঝড়ের গতিবেগ এতই বেশি ছিল যে চোখের পলকেই দোকান ও ঘরবাড়ির চালা উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। এতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির পাশাপাশি দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অসহায় পরিবারটি বর্তমানে চরম বিপাকে পড়েছেন। তারা এই সংকটময় মুহূর্তে সরকারি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জরুরি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।