এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় ১৫ হাজার ৩০৯টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (২৪ মে) দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় ১৫৩ দশমিক ০৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। সেই অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
ইউনিয়নভিত্তিক চাল প্রাপ্তির হিসেবে দেখা যায়, শাহাগোলা ইউনিয়নে ১ হাজার ৭৫০ জন, ভোঁপাড়া ইউনিয়নে ১ হাজার ৯০০ জন, আহসানগঞ্জ ইউনিয়নে ২ হাজার জন, পাঁচুপুর ইউনিয়নে ২ হাজার ৩৫৯ জন, বিশা ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, মনিয়ারী ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, কালিকাপুর ইউনিয়নে ১ হাজার ৭০০ জন এবং হাটকালুপাড়া ইউনিয়নে ১ হাজার ৭০০ জন সুবিধাভোগী এই চাল পেয়েছেন।
চাল বিতরণ কার্যক্রম সম্পর্কে আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বলেন, “সরকারি নির্দেশনা মেনে প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে আমরা স্বচ্ছতার সাথে চাল বিতরণ করেছি। প্রকৃত দুস্থরাই যেন এই সুবিধার আওতায় আসেন এবং ঈদের আগেই তাদের হাতে উপহার পৌঁছে যায়, সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য।”
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “সমাজের অসহায় মানুষরাও যেন বিত্তবানদের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেজন্য সরকার এই মানবিক সহায়তা প্রদান করেছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হয়নি। ঈদে যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না ভোগে, সে বিষয়ে প্রশাসন সবসময় সজাগ রয়েছে।”
জুলাই ২৬, ২০২৫
মার্চ ২৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।