নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবারের সদস্যদের ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁ
২৫ মে, ২০২৫ ১১:৪২ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবারের সদস্যদের ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

নওগাঁ জেলার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৮ জনের পরিবারের সদস্যদের হাতে সরকারিভাবে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১১টায় এ সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়, যা রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল ডিসি গ্রুপে জানানো হয়।

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিরা হলেন—নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান আলী (পিতা: মোঃ মামুন সরদার), ধামইরহাট উপজেলার কৈগ্রাম ফারসিপাড়া গ্রামের বায়েজিদ বোস্তামী (পিতা: মৃত ছাকোয়াত হোসেন), আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর (পিতা: শেখ আবু জাফর), একই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের শাখিল আনোয়ার (পিতা: আবেদ আলী), নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের বিপ্লব মন্ডল (পিতা: লুৎফর মন্ডল), একই উপজেলার দপ্তরীপাড়া গ্রামের আস সাবুর (পিতা: এনাব নাজেজ), মান্দা উপজেলার কশব ভোলাগাড়ী গ্রামের রাসেল রানা (পিতা: পিন্টু রহমান), বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের রিদোয়ান শরীফ রিয়াদ (পিতা: আহম্মদ উল্লাহ)।

প্রতিটি শহীদ পরিবারের সদস্যকে ১০ লাখ টাকা করে সর্বমোট ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়। শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুনির আকন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা।

জেলা প্রশাসন জানায়, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাঁদের পরিবারের কল্যাণে এই সঞ্চয়পত্র প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।