এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী হাটে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে বিকেলে গিয়ে দেখা যায়, হাটের নির্ধারিত খোলা জায়গায় বাঁশ ও কাঠ দিয়ে অবকাঠামো তৈরি করে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এতে হাটের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নৌকা পারাপারে বাধা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, হাটের জায়গা সরকারিভাবে ইজারার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি সকল ব্যবসায়ীর জন্য উন্মুক্ত থাকার কথা। কিন্তু একটি প্রভাবশালী ব্যক্তি নিজের স্বার্থে জায়গা দখল করে দোকান নির্মাণ করায় অন্য ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।
একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন,“হাটে জায়গা সংকট থাকলেও কিছু লোক প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে স্থায়ী দোকান করছে। এতে আমরা যারা নিয়ম মেনে ব্যবসা করি, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
অভিযুক্ত ব্যক্তি চঞ্চল সরদার বলেন, আমি অনেকদিন ধরে সেখানে মাটি কেটে জায়গা উঁচু করেছি এবং উপজেলা এসিল্যান্ড অফিসে সকল কাগজপত্র জমা দিয়েছি। তারা তো আর সেভাবে অনুমতি দিবে না। তাই আমি সেখানে দোকান ঘর নির্মাণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ একজন দখল করছে, পরবর্তীতে অনেকে করবে। এখনই ব্যবস্থা না নিলে পুরো হাটই দখল হয়ে যাবে।
এদিকে হাটের ইজারাদার শাহজাহান আলী খাঁন বলেন, “কাশিয়াবাড়ি হাটের সরকারি জায়গায় কাশিয়াবাড়ী গ্রামের চঞ্চল সরদার নামে এক ব্যক্তি ঘরটি নির্মাণ করছেন। আমি এতোটুকুই দেখেছি, এর বাইরে কিছু জানা নেই।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, “বিষয়টি আমি জানি। সেখানে এসিল্যান্ড গিয়েছিল। তাকে এক দিন সময় দেওয়া হয়েছে। সে না শুনলে পরবর্তীতে উচ্ছেদ করা হবে।”
সেপ্টেম্বর ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।