এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত হলো “সৌহার্দ্য উৎসব ও প্রীতিভোজ–২০২৫”।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষকদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে এবং এটি অন্যান্য অনুষদের জন্যও একটি দৃষ্টান্ত হতে পারে।” শিক্ষকদের পরিবারের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের আয়োজনে শিক্ষকদের স্ত্রীরাও অংশ নিতে পারেন, বিশেষ করে তাদের জন্য মজার খেলাধুলা, যেমন বালিশ খেলা আয়োজন করা যেতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক। তিনি বলেন, “এই ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন শিক্ষক ও প্রশাসনের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে তোলে।”
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আরএএমসি শপিং কমপ্লেক্স-এর সপ্তম তলায়। এতে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীন দুই বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। প্রীতিভোজ ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানে উভয় বিভাগের বিভাগীয় প্রধানরা পৃথক শ্রেণিকক্ষের দাবির বিষয়টি তুলে ধরেন। তারা জানান, বর্তমানে উভয় বিভাগ একটি কক্ষে পাঠদান করছে, যা শিক্ষার্থীদের জন্য বেশ ভোগান্তির কারণ হচ্ছে। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, “এক ব্যাচ ক্লাসে থাকলে অন্য ব্যাচকে বাইরে অপেক্ষা করতে হয়।”
উপাচার্য জানান, খুব শিগগিরই একাডেমিক ভবন-২–এর পঞ্চম তলায় কাজ শুরু হবে এবং এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সকলেই আশা প্রকাশ করেন, এই উৎসবের মাধ্যমে শিক্ষকদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও গভীর হবে।
জানু ১০, ২০২৫
ডিসেম্বর ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।