এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস (এডামস)-এর বার্ষিক নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত নির্বাচনী প্রক্রিয়া শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূর-এ-মণ্ডলা (আইডি: ২২৩১৭০২৬) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মুসফিকুর রহমান মুগ্ধ (আইডি: ১২০১৭০০৭)। এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, মোরশেদুল ইসলাম মৃদুল, আরাফাত ইনজামাম আবির, তাসফিয়া আহম্মেদ শ্রেয়সী, আল শাহরিয়ার খান, মাসফিকুল হাসান এবং মাহমুদুল হাসান সোহেল। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সায়েদা আক্তার শিখা, সাদেকুল ইসলাম, রহিদুজ্জামান আকাশ, দেলোয়ার হোসেন সুজন এবং নূরসানি ইসলাম।
নবনির্বাচিত কমিটির অনুমোদন দেন নির্বাচন কমিশনের প্রধান, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রকিব। তিনি নতুন কমিটির সফলতা কামনা করেন এবং বলেন, এই নেতৃত্ব যেন সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করে গড়ে তোলে।
বিভাগীয় প্রধান ড. মোঃ এমদাদুল হক বলেন, আমরা চাই নতুন এই নেতৃত্ব শুধু নামেই নয়, কাজেও সক্রিয় ভূমিকা রাখুক। শিক্ষার্থীদের স্বার্থে সহশিক্ষা কার্যক্রমে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে।
সহ-সভাপতি নূর-এ-মণ্ডলা বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবো। সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুর রহমান মুগ্ধ বলেন, সংগঠনকে কার্যকর রাখতে এবং শিক্ষার্থীদের স্বার্থে নিরলসভাবে কাজ করবো। আমরা সবাই একসাথে সামনে এগিয়ে যেতে চাই।
নির্বাচিত কমিটির সদস্যরা এবং শিক্ষকবৃন্দদের উপস্থিতিতে এই ঘোষণা পর্বটি ছিল আনন্দঘন। সংশ্লিষ্ট সকলেই আশাবাদী যে নতুন নেতৃত্ব এডামসকে আরও উন্নত ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।
জুন ৮, ২০২৪
মার্চ ২২, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।