এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের ছাইতানতলায় বুধবার (১৪ মে) সন্ধ্যায় এক পথসভা অনুষ্ঠিত হয়। ৪ নং বালিয়ান ইউনিয়ন বিএনপির নেতা ডাঃ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, "নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। দ্রুত তাড়াতাড়ি নির্বাচন দিন। নির্বাচিত সরকার এলে দেশের উন্নয়ন হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত। আমি আপনাদের পাশে আছি, সেবা করতে এসেছি। কিছু নিতে চাই না, বরং দিতে এসেছি। ইনশাআল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করলেই আমরা শক্তিশালী হব।"
সভায় আরও বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন, বিএনপির নেতা আব্দুল্লাহেল হালিম, আবু বক্কর সিদ্দিক মাস্টার, আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন ও কৃষক দলের নেতা লালু মন্ডল।
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, "ঢাকায় রোজগার করে ফুলবাড়ীয়া বাসীকে খাওয়াবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। আগামী নির্বাচনে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"
সভায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথসভা শেষে দলের নেতাকর্মীরা আগামীর করণীয় নিয়ে আলোচনা করেন।
মার্চ ২৯, ২০২৬
মার্চ ১২, ২০২৫
ফেব্রু ৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।