এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জুমার নামাজ আদায়ের সময় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর ফিশারী রোডের মৃধা বাড়ি চার রাস্তার মোড় সংলগ্ন আল-আকসা জামে মসজিদের সামনে এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া মোটরসাইকেলটি 'হোন্ডা লিভো' (Honda Livo) ১১০ সিসি মডেলের। গাড়িটির মালিকের নাম নাজমুল হাসান।
মোটরসাইকেলের মালিক জানান, জুমার নামাজ পড়ার জন্য তিনি তাঁর মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে ভেতরে যান। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখেন গাড়িটি যথাস্থানে নেই। পরবর্তীতে আশেপাশের বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো ব্যক্তি এই মোটরসাইকেলটির সন্ধান দিতে পারলে বা এটি উদ্ধার করতে সহায়তা করলে তাঁকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন মালিক। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা অথবা সরাসরি মোটরসাইকেলের মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের মোবাইল নম্বর:
নাজমুল: 01727736116
নজরুল শেখ: 01778637005
মার্চ ২৯, ২০২৬
ফেব্রু ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।